প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াকান্দি গ্রামে জনৈক আবদুল হাইয়ের বাড়িতে সোমবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা এবং তাঁর স্ত্রী ও মেয়ে আহত হন। এ সময় ডাকাতেরা স্বর্ণালংকার ও অর্থ লুট করে নেয়।এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১৫-২০ জনের একদল সশস্ত্র ডাকাত গ্রামের আবদুল হাইয়ের (৪৮) বাড়িতে হানা দেয়। তারা ঘরর দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহকর্তা ও তাঁর মেয়ে হেলেনা আক্তারকে (১৮) মারধর করতে থাকে। এ সময় গৃহকর্তার স্ত্রী ফাতেমা বেগম (৪০) চিৎকার দিলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপ দেয়। পরে তারা ছয় ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে চলে যায়।