শিবালয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার গোবিন্দবাড়ি ও শিবরামপুর গ্রামে গত বুধবার দিবাগত রাতে তিনটি ঘরে ডাকাতি হয়েছে৷ ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গোবিন্দবাড়ি গ্রামের নিখিল চন্দ্র সরকার (১৮), শিবরামপুর গ্রামের আওলাদ হোসেন (২৫) ও আলতাব হোসেন (৩০) আহত হন৷ তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে৷ শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়৷ লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ মানিকগঞ্জ প্রতিনিধি