শিবালয়ে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে তিন বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় গত রোববার রাতে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রোববার বিকেল চারটার দিকে প্রতিবেশী সঞ্জয় পোদ্দার মেয়েটিকে ফুসলিয়ে তাদের বাড়ি নিয়ে যায়। এরপর ঘরে দরজা দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে সঞ্জয়ের কাকা পিজুশ কান্তি পোদ্দার বলেন, ‘ধর্ষণের চেষ্টা নয়, সঞ্জয় মেয়েটির গোপনাঙ্গে হাত দিয়েছিল।’