শিবালয়ে দুই বাসের সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে দুটি বাসের সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়কের ওপর আটকা পড়ায় সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, দুপুর ১২টার দিকে উপজেলার টেপড়া এলাকায় লাক্সারি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হানিফ পরিবহনের অপর একটি বাসের এই সংঘর্ষ হয়।