শিবালয়ে দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া বাজারে নিজ দোকান থেকে গতকাল শুক্রবার কার্তিক চন্দ্র পাল (৭০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হরিরামপুর উপজেলার গাঙধুশরিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ এবং ওই বাজারের ব্যবসায়ীরা জানান, বৃদ্ধ কার্তিকের চার ছেলে ও এক মেয়ে রয়েছে। পাঁচ বছর আগে তিনি বাজারে একটি ঘর ভাড়া নিয়ে মনিহারির ব্যবসা শুরু করেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি রাতে ওই দোকানে থাকতেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছেলেরা বৃদ্ধ কার্তিকের দেখভাল করতেন না। এ ছাড়া দোকান ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।