শিবালয়ে পুলিশ পরিচয়ে শিক্ষকের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা গ্রামে পুলিশ পরিচয়ে এক স্কুলশিক্ষকের বাড়িতে গত রোববার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
রূপসা ওহেদ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন জানান, গত রোববার রাত ১২টার দিকে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন লোক তাঁকে ঘরের দরজা খুলতে বলেন। তিনি দরজা খুললে মুখোশধারী ১০-১২ জন ডাকাত দেশে তৈরি অস্ত্র নিয়ে তাঁর ঘরে ঢোকে।
এ সময় তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ ৭০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।