শিবালয়ে বাসের চাপায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গত বৃহস্পতিবার একটি বাসের চাপায় সন্দ্বীপ পাল (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সন্দ্বীপ উপজেলার ফলশাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্লাস্টিকসামগ্রীর ব্যবসা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে সন্দ্বীপ ফলশাটিয়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী এসবি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবালয় থানার ওসি আবুল কালাম আজাদ জানান, থেকে বাসটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।