শিবালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে গতকাল শুক্রবার ভোরে জেনারেটরের তারে বিদ্যুায়িত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, উপজেলার শিবালয় ইউনিয়নের দাশকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন শেখের ছেলে বিশা শেখ (৫৫) এবং পার্শ্ববর্তী এলাচিপুর গ্রামের মৃত জুরান মোল্লার ছেলে ইছাক মোল্লা (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই এলাচিপুর গ্রামে নবীন ও শফিক নামের দুই যুবক জেনারেটরের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে আসছেন। রমজান উপলক্ষে সেহিরর সময়ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গতকাল ভোর পাঁচটার দিকে ইছাক মোল্লা গ্রামের একটি ডোবায় মাছ ধরতে যান। একপর্যায়ে ডোবার পাশ দিয়ে নেওয়া জেনারেটরের তারে জড়িয়ে পড়েন তিনি। এ সময় বিশা শেখ তাঁকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন তাঁদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।