শিবালয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।এর আগে গত বুধবার রাতে স্থানীয় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ওই সব জাল উদ্ধার করা হয়।শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুকুল ইসলামের নেতৃত্বে ও পুলিশি সহায়তায় ওই অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খানের উপস্থিতিতে জালগুলো পোড়ানো হয়।