শিবালয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ সালের ১০ ডিসেম্বর মানিকগঞ্জের শিবালয় উপজেলার মিরপুরসহ কয়েকটি গ্রামের চার থেকে পাঁচজন বাসিন্দাকে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর আলবদর ও রাজাকাররা হত্যা করে। এ ছাড়া বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। দিনটি স্মরণে গতকাল শনিবার দুপুরে মিরপুর গ্রামে মুক্তিযোদ্ধা সমাবেশ হয়েছে।
এতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ নাঈমুর রহমান, জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক ঘোষ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসাইন খান, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী আহসান প্রমুখ।
বক্তারা বলেন, ১০ ডিসেম্বর শিবালয়ের মিরপুর, মালুচি, জাফরগঞ্জ ও পয়লা গ্রামের চার-পাঁচজন মানুষকে হত্যা করা হয়।