শিবালয়ে মুরগির খামারে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধূসর গ্রামে বৃহস্পতিবার রাতে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডে এক হাজারেরও বেশি মুরগির বাচ্চা পুড়ে মারা গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে খামারের মালিক দাবি করেছেন।এলাকাবাসী ও খামারমালিকের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত আটটার দিকে ‘জননী পোলট্রি ফার্ম’ নামের ওই খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিনশেডের একটি ঘরসহ প্রায় এক হাজার ৩০০ মুরগির বাচ্চা পুড়ে মারা যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খামারের মালিক আবদুল জলিল বলেন, তাঁর ধারণা শত্রুতামূলকভাবে কেউ তাঁর খামারে আগুন দিয়ে থাকতে পারে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি নিশ্চিত নন।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।