প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বারুণী স্নান উপলক্ষে গতকাল রোববার মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে পুণ্যার্থীদের ঢল নামে। এ উপলক্ষে মেলা বসে। শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতি এবং পূজা উদ্যাপন কমিটি ও হিন্দু মহাজোট এ উৎসবের আয়োজন করে।
শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও উৎসব ঘিরে উপজেলার আরিচায় যমুনার তীরে তিন দিনব্যাপী মেলা বসেছে। ঐতিহ্যবাহী এ মেলায় শিশুদের চিত্তবিনোদনের জন্য রয়েছে সার্কাস, পুতুলনাচ, নাগরদোলা ও বায়োস্কোপসহ নানা আয়োজন। এ ছাড়া খেলনা, প্রসাধন সামগ্রী এবং কাঠ, বাঁশ-বেত, মাটি ও লোহার তৈরি পণ্যের পসরা বসেছে। আছে মিষ্টি, বিন্নি, খই ও বাতাসার দোকান।