শিবালয়ে ১০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলের দুস্থ ১০০ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আলোকদিয়া মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সোমবার ওই কম্বল বিতরণ করা হয়।কম্বল পেয়ে কানাইদিয়া গ্রামের বৃদ্ধ আফছার মোল্লা বলেন, ‘ঠান্ডা মনে অয় এইবার বেশিই পড়ছে। আর কয়ডা দিন আগে কম্বল পাইলে কষ্টডা কম অইত। তার পরও প্রথ্থম (প্রথম) আলো আমাগো কষ্টডা বুঝছে।’ আলোকদিয়া, কানাইদিয়া ও চরশিবালয় গ্রামের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণে সহায়তা করে বুয়েট-৮৭ ফাউন্ডেশন। বিতরণ কার্যক্রম পরিচালনায় অংশ নেন প্রথম আলো বন্ধুসভা মানিকগঞ্জ শাখার সভাপতি আমিনুর রহমান, সদস্য চাঁন মিয়া, আরিফুর রহমান, আলামিন ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন।