শিবির ও পুলিশের সংঘর্ষ, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দর এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে খানসামা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আতাউর রহমানের ছেলে মো. মুজাহিদ (১৬) মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। মো. মুজাহিদ খানসামা উপজেলা গোলাম রহমান সিনিয়র দাখিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্র। মো. আতাউর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মুজাহিদ মারা গেছে। তিনি দাবি করেন, পুলিশের গুলিতে মুজাহিদ আহত হয়। তার লাশ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।