শিবির কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে গত বুধবার রাতে ইমরান হোসেন (১৮) নামে শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। নীলফামারী শহরের বড় বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ইমরান সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের একরামুল হকের ছেলে। সদর থানার ওসি আবু আক্কাস আহমেদ জানান, গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নীলফামারী প্রতিনিধি