শিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিরোধিতা, মতিউর রহমান নিজামীর আত্মজীবনীসহ প্রচারপত্র বিতরণের অভিযোগে বরিশাল নগর থেকে ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে কাউনিয়া পুরানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন বরিশাল ব্রজমোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমরান হোসেন ও মুশফিকুর রহমান। বরিশাল ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।