শিবির কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের হনুমানতলার একটি আবাসিক মেস থেকে নয় শিবির কর্মীকে গতকাল রোববার ভোরে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় সেখান থেকে বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই শরিফুল ইসলাম জানান, হনুমানতলা এলাকার একটি আবাসিক মেসে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা থাকায় পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।