শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ এলাকা থেকে নুর হোসেন ওরফে ইসমাইল নামে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সীতাকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ গ্রামে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, নুর হোসেন শিবিরের ক্যাডার। গত বছর রাজনৈতিক অস্থিতিশীলতার সময় পুলিশের ওপর হামলা, গাড়ি থামিয়ে ডাকাতির পর আগুন ধরিয়ে দেওয়া ও ভাঙচুর করাসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।