শিবির কর্মী দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়নি: বেনজীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ছাত্রশিবিরের কর্মীকে দেখামাত্র পুলিশকে গুলি করার কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেছেন, এটি ‘মিডিয়ার সৃষ্টি’।গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার এ কথা বলেন। তিনি সকাল সাড়ে ১০টার দিকে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আসেন এবং প্রায় আধা ঘণ্টা নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।বেনজীর আহমেদ আরও বলেন, জামায়াত-শিবির যদি শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে, তাহলে পুলিশ বাধা দেবে না। কিন্তু কোনো গোষ্ঠী সহিংস ঘটনা ঘটানোর চেষ্টা করলে পুলিশ তা ঠেকানোর চেষ্টা করবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি ট্রাইব্যুনালের নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন।