শিবির-কর্মী সন্দেহে দুজনকে মারধর, পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন এলাকায় শিবিরের কর্মী সন্দেহে দুজনকে মারধর করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন রিফাউল ইসলাম ও আবদুল মালেক। রিফাউলের বাড়ি গোপালগঞ্জ, মালেকের বাড়ি সিরাজগঞ্জে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম এ জলিল প্রথম আলো ডটকমকে বলেন, আটক হওয়া দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক শফিউল ইসলাম জানান, আটক হওয়া দুজনকে প্রাথমিক চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।