শিবির কর্মীকে হত্যার ঘটনায় ১৫ জনকে আসামি করে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের কর্মী আবদুল আজিজকে পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর মা খোদেজা বেগম গত শুক্রবার রাতে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্যমতে, নিহত আবদুল আজিজ উপজেলার সোনাইছা গ্রামের মো. ইব্রাহীমের ছেলে এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি আহছান উল্লাহর বড় ভাই। গত সোমবার মাগরিবের নামাজ শেষে স্থানীয় পদুয়ার বাজার মসজিদ থেকে বের হলে দুর্বৃত্তরা আবদুল আজিজকে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী কুলাসার এলাকায় নিয়ে পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আজিজকে মৃত ঘোষণা করেন। ছাত্রশিবির আজিজকে তাদের একজন কর্মী দাবি করে এ হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় ক্যাডারদের দায়ী করেছে।