শিবির কর্মীদের হাতে যুবদল কর্মীআহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা পৌরসভার ফেজীয়া মাদ্রাসা এলাকায় গত বৃহস্পতিবার রাতে ছাত্রশিবিরের স্থানীয় কর্মী মশিউর রহমানের নেতৃত্বে শিবিরের চার-পাঁচজন কর্মী ইমাম হোসেন (২২) নামের যুবদলের এক কর্মীর ওপর হামলা করে তাঁকে ধারালো ক্ষুর দিয়ে গুরুতর আহত করেছেন।

ইমাম হোসেন একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ মশিউর রহমানকে (১৯) গ্রেপ্তার করে গতকাল শুক্রবার ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন হামলার ঘটনায় মামলা দায়ের এবং একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।