শিবির কর্মীর পায়ের রগ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের বড়দারোগারহাট এলাকায় মো. হাসান (১৫) নামের এক শিবির কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান বলে জানা গেছে।
আহত হাসান উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল গ্রামের মো. ইউছুপের ছেলে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, রাত আটটার দিকে উপজেলার বড়দারোগারহাট বাজারে অসুস্থ মাকে চিকিৎসক দেখাতে নিয়ে যায় মো. হাসান। এ সময় ওই এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে হাসানকে বেধড়ক পিটায়। সন্ত্রাসীরা চাপাতি দিয়ে হাসানের বাঁ পায়ের গোড়ালিতে কোপ দিলে রগটি কেটে যায়।