শিবির ক্যাডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মেহেরচণ্ডী এলাকায় গত রোববার রাতে অভিযান চালিয়ে হায়দার আলী ওরফে আমিনুল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। র‍্যাব জানিয়েছে, হায়দার আলী শিবিরের একজন ক্যাডার। একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরের মতিহার থানাধীন শ্যামপুর এলাকার আবুল হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরচণ্ডী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।