শিবির নাছিরের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে দিন ধার্য ছিল। পরে আদালত আগামী সোমবার পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য রাখেন। আলোচিত এই মামলায় মাত্র তিন সাক্ষীর সাক্ষ্য হয়েছে। এর মধ্যে এক সাক্ষীকে বৈরী ঘোষণা করেন আদালত।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষীরা কেন হাজির হচ্ছেন না বুঝতে পারছি না। এভাবে চললে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা কঠিন হবে।