শিবির নাছিরের মামলায় সাক্ষী হাজির হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলায় এক মাস ধরে সাক্ষীরা হাজির হচ্ছেন না।
গতকাল বুধবারও চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে ধার্য দিনে সাক্ষীরা হাজির হননি। পরে ১২ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে সপ্তাহে দুই থেকে তিন দিন মামলাটির ধার্য দিন রাখা হচ্ছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষীদের হাজির করতে বারবার পুলিশকে বলা হলেও তারা হাজির করতে পারছে না।
জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, সাক্ষীদের খোঁজে পুলিশ কাজ করছে।
১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়।