শিবির নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষ জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের তালিকায় ইসলামী ছাত্রশিবিরের নাম থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এক যৌথ বিবৃতিতে শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি করেছেন। বিবৃতিতে নেতারা বলেন, ইসলাম প্রতিষ্ঠার নামে এই চক্র ১৯৭১ সালে মানুষকে হত্যা করেছে, ঘরে আগুন দিয়েছে, মা-বোনের ইজ্জত লুটেছে। এখনো হত্যা, রগ কাটা অব্যাহত রেখেছে।