শিবির নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে আশরাফ উদ্দিন নামে শিবিরের এক নেতাকে আটক করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। গত সোমবার রাত প্রায় ১০টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়। আশরাফ উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে আইন পেশায় জড়িত বলে জানা গেছে।