শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন শাখা শিবিরের সভাপতি সুয়েব আহমদ জাবেদকে (২১) গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সুয়েবকে ওসমানীনগরের খাইয়াখাইড় গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওই কিশোরীর বাবা সম্প্রতি থানায় একটি লিখিত অভিযোগে জানান, তাঁর মেয়েকে প্রাইভেট শিক্ষক সুয়েব ধর্ষণ করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ আটক করে তাঁকে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, শনিবার রাতেই কিশোরীর বাবা থানায় সুয়েবকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুয়েবকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।