শিবির সন্দেহে আটকের পর পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলবেরুনী হলের এক ছাত্রকে গতকাল মঙ্গলবার শিবির সন্দেহে আটক করেছেন একই হলের শিক্ষার্থীরা। আটক আরিফুল ইসলাম অর্থনীতি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র। তাঁকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।আরিফুল ইসলাম বলেন, পেনড্রাইভে নাটক আনার সময় গোলাম আযমের ভিডিও ক্লিপটি কপি হয়ে যায়। তাঁর বাবা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।