শিবির সন্দেহে ১৬ জন গ্রেপ্তারের প্রতিবাদ ছাত্র মজলিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মীরবাগের একটি মেস থেকে ছাত্রশিবির সন্দেহে ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র মজলিস। অবিলম্বে তাঁদের মুক্তির দাবি করেছে সংগঠনটি।গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ৬ নভেম্বর রাত পৌনে দুইটায় র‌্যাবের একটি দল মীরবাগের ১৫/৪/ডি বাসা (মেস) থেকে তাঁদের গ্রেপ্তার করে রমনা থানায় সোপর্দ করে। তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ১৬ জনের সাংগঠনিক পরিচয় তুলে ধরে ছাত্র মজলিসের নেতারা দাবি করেন, ভাঙচুর অথবা পুলিশের সঙ্গে তাঁরা কোনোভাবেই জড়িত নয়। যে অভিযোগে ঁতাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে, এরও কোনো ভিত্তি নেই।গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন: সালেহ মাহমুদ রিয়াজ, মনির হোসেন, তৌহিদুজ্জামান, ইয়াকুব হায়দার, ইয়াকুব আলী, শেখ মো. মুরাদ, ফজলুর রহমান, আতিকুর রহমান, মাহবুব আলম, জয়নাল আবদীন, কবীর চৌধুরী, নাঈম হোসেন, মাঈনুল হক, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন খান ও মনীরুজ্জামান। তাঁদের মধ্যে তিনজনের গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনে ছাত্র মজলিসের সভাপতি আবুল কাশেম ও সেক্রেটারি জেনারেল আবদুল হাফিজ খসরু বক্তব্য দেন।