শিবির সভাপতি আরও তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শামসুল আলমকে আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে পুলিশ তাঁকে মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক আমিরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানির আগে তিনি পুলিশের ওপর হামলার মামলায় একই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি ফারুক হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। তবে ওই দিনের হামলায় তিনি অংশ নিয়েছিলেন বলে স্বীকার করেন। গত ২৪ মার্চ র‌্যাব তাঁকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে।