শিবির সভাপতিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার ওপর নৃশংস হামলার ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় পৃথক দুটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান বাদী হয়ে নগরের মতিহার থানায় মামলা দুটি দায়ের করেন।
মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলমসহ ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। প্রথম মামলাটি হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে এবং দ্বিতীয় মামলাটি করা হয়েছে বিস্ফোরকদ্রব্য আইনে। দুই মামলায় একই ব্যক্তিকে আসামি করা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক টগর মোহামঞ্চদ সালেহ ও সহ-সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে।
এজাহারে উল্লিখিত আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলমকে হুকুমের আসামি করা হয়েছে।