শিবিরকর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতকে ১৮ দলীয় জোটের সমাবেশে প্রচারপত্র বিতরণের সময় জিহাদি বইপত্রসহ দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় ছাতকের গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জের লঞ্চঘাট এলাকায় শনিবার সন্ধ্যায় কলিম উদ্দিন (১৮) ও আবু তাহের (২২) নামের দুই শিবিরকর্মী সরকারবিরোধী লিফলেট বিতরণ করছিলেন।