শিবিরকর্মী সন্দেহে এক শিক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবিরের কর্মী সন্দেহে গতকাল বুধবার এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। সূত্র জানায়, গতকাল ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শরফুল ইসলামকে শিবিরের কর্মী সন্দেহে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী মারধর করেন। পরে তাঁকে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।আটক শিক্ষার্থী ছাত্রশিবিরের কর্মী নয় বলে দাবি করেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমদ। কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. তোফাজ্জেল হোসেন বলেন, আটক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।