শিবিরকর্মী সন্দেহে গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় একটি নৌকা থেকে গত সোমবার রাতে নয়জন যুবককে সন্দেহবশত গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁরা শিবিরকর্মী। নৌকায় বসে তাঁরা কোনো ষড়যন্ত্র করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।তবে শিবিরের সদস্য সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতাউর রহমান বলেন, এ ঘটনা শোনার পর তাঁরা পল্লবী থানা শাখা শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছেন, গ্রেপ্তার হওয়া যুবকেরা কেউ শিবিরকর্মী নন।গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন: আহম্মেদ ইসমাইল (২৪), নুরুল ইসলাম (২১), হাবিবুর রহমান (২৬), আবদুস সালাম (২৪), মহিবুল্লাহ (২২), আব্বাস উদ্দিন (২৬), শাহাদাত হোসেন (২৫), বরকত উল্লাহ (২৪) এবং আবদুল্লাহ আল মাসুদ (২১)। তাঁদের কাছ থেকে ভিডিও ক্যামেরা, সিডি ও কয়েকটি ধর্মীয় বই উদ্ধার করা হয়েছে।পল্লবী থানা থেকে জানানো হয়, ওই নয়জন সোমবার রাত সাড়ে ১১টার দিকে বেড়িবাঁধ এলাকায় নৌকার ওপর গোপন বৈঠক করছিলেন। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পল্লবী থানার ওসি শাহাবুদ্দীন খলিফা বলেন, তাঁরা নৌকায় বসে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।