শিবিরনেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা শাখার সভাপতি ইব্রাহিম হাসানকে (২৬) গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আটক করেছে।গতকাল রোববার সদর উপজেলার নিকারিপাড়ার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। জেলা ডিবির উপপরিদর্শক ইমান আলী জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ইব্রাহিম সহযোগীদের নিয়ে বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে।