শিবিরনেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী থানার পুলিশ সাব্বির আহমদ (২৪) নামের ছাত্রশিবিরের একজন নেতাকে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেছে। পুলিশের ওপর হামলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাব্বির ছাত্রশিবিরের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার উত্তর সাগরনাল গ্রামে। পুলিশ জানায়, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ৫ নভেম্বর বিকেলে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার মসজিদের সামনে পুলিশের ওপর হামলা চালায়। ওই ঘটনায় সাব্বির এজাহারভুক্ত ৮ নম্বর আসামি।