শিবিরের আরও দুই কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাস ভাঙচুর ও ধর্মঘট সফল করতে উসকানিমূলক লিফলেট বিতরণের অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে সিলেটের জালালাবাদ থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন আবদুর রহমান মুসা (২৮) ও ইউসুফ আলী (২১)। তাঁদের মধ্যে একজন একটি মাদ্রাসার এবং অপরজন একটি কলেজের শিক্ষার্থী।পুলিশ জানায়, বুধবার রাতে সিলেট মহানগরের বিলপার এলাকা থেকে আবদুর রহমান মুসাকে গ্রেপ্তার করা হয়। ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয় জালালাবাদ আবাসিক এলাকা থেকে। তাঁরা ছাত্রশিবিরের ধর্মঘট সফল করতে নগরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, বাস ভাঙচুর ও উসকানিমূলক লিফলেট তৈরি ও বিতরণের সঙ্গে জড়িত।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন দুই শিবিরকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।