শিবিরের এক নেতাকে পেটালেন ছাত্রলীগ কর্মীরা
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:aসিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে গতকাল বুধবার ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদককে পিটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা।জানা যায়, ছাত্রশিবিরের সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ফরিদ আহমদ কলেজে এলে ছাত্রলীগের কর্মীরা প্রশাসনিক ভবন ঘেরাও করেন। এ সময় ফরিদ আহমদ পালাতে চাইলে ছাত্রলীগের কর্মীরা তাঁকে মারধর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কলেজের মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগ কমিটির নেতা শাহাব উদ্দিন ঘটনা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ফরিদ আহমদ এই কলেজের ছাত্র নয়, সে ছাত্রশিবিরের ক্যাডার, তাকে কলেজে আসতে নিষেধ করা হয়েছিল।’শিবিরের কর্মী হোসেন আহমদ বলেন, ছাত্রলীগ শান্ত ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চাইছে। কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কোনো পক্ষই প্রশাসনের কাছে অভিযোগ করেনি। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।