শিবিরের জেলা কমিটির সম্পাদকসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড সদর এলাকার একটি মক্তবে জড়ো হওয়ার সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিবিরের সাধারণ সম্পাদকের নাম এন কে শিবলি। এ ছাড়া অপর তিনজন হলেন মাসিউদ্দৌলা, মেজবাউল আলম ও আবুল বশর। তাঁরা তিনজনই শিবিরের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।