শিবিরের ঝটিকা মিছিল, পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় বাতিল এবং ভোটার তালিকা থেকে যুদ্ধাপরাধীদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে পুলিশের দুই সদস্যসহ সাতজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে শিবিরের কর্মীরা নগরের গণকপাড়া এলাকা থেকে একটি মিছিল বের করেন। গণকপাড়া মোড়ে এসে তাঁরা একটি পুলিশভ্যান ও পুলিশের ব্যবহূত দুটি হিউম্যান হলার সামনে পেয়ে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালান। তাঁরা পুলিশের তিনটি গাড়িসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন।

আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল দুপুরে লাঠিসোঁটা নিয়ে শহরে ঝটিকা মিছিল করেছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। তাঁরা সড়কের বেশ কয়েকটি স্থানে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেন এবং টায়ারে অগ্নিসংযোগ করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল থেকে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।