শিবিরের তিন কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে তিনটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববারের হরতালের সমর্থনে এই ভাঙচুর হয়েছে বলে জানা গেছে। ভাঙচুরের সময় র‌্যাব-৭ শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দেশব্যাপী হামলার পর সারা দেশে ১২টি দল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এই হরতালের সমর্থনে গতকাল রাত সাড়ে নয়টায় তারা অক্সিজেন মোড়ে যানবাহনে ভাঙচুর করে। র‌্যাব-৭-এর লে. কর্নেল মো. নুরুজ্জামান জানান, আকস্মিকভাবে তারা হরতালের সমর্থনে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। তখন তিনজনকে গ্রেপ্তার করা হয়।