শিবিরের নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি কুতুব উদ্দিন শিবলিকে কারা ফটক থেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, জামিননামা পাওয়ার পর কুতুব উদ্দিন শিবলি নামের এক হাজতিকে মুক্তি দেওয়া হয়। পরে কারা ফটক থেকে তাঁকে পুলিশ আটক করে।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, সাতকানিয়ার নাশকতার দুই মামলায় কুতুব উদ্দিনকে শোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর আবেদন করা হবে আদালতে। এ জন্য তাঁকে আটক করা হয়েছে।