শিবিরের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি নেয়ামত উল্লা ওরফে শাকের (২৮) এবং কর্মী মো. ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে সুধারাম থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের মাইজদী হাউজিং এস্টেট এলাকার লাইসিয়াম স্কুল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, নেয়ামত উল্লার বিরুদ্ধে সুধারাম থানায় হত্যা, গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা আছে। এ ছাড়া ফারুকের বিরুদ্ধে একটি মামলার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।