শিবিরের নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার গাবেরগ্রাম বাজার থেকে গতকাল শনিবার সন্ধ্যায় ছাত্রশিবিরের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম আবদুর রহিম খান। তিনি শিবিরের মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি গাবেরগ্রামে। তবে রহিমকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, তা পুলিশ জানায়নি। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল গতকাল রাতে বলেন, রহিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।