প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড থানা-পুলিশ ছাত্রশিবিরের পৌর সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত বুধ ও বৃহস্পতিবারের হরতাল এবং জামায়াত নেতা কামারুজ্জামানের রায় ঘোষণার পর মহাসড়কে যানবাহন ভাঙচুরের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর শিবিরের সভাপতি আবুল হোসেন (২৬), মো. ফারুক (২৩) ও শেখপাড়া সাজ্জাদ আল মামুন। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমীনুল ইসলাম জানান, তাঁদের বিরুদ্ধে যানবাহন ভাঙচুরের অভিযোগ রয়েছে।