শিবিরের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বৃহস্পতিবার রাতে ১০-১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিবিরের নেতা-কর্মী ও ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার বিকেলে পুলিশ শিবিরের সাতজন কর্মীকে আটক করে। আটক হওয়া সবাই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এরপর রাত সাড়ে আটটার দিকে শিবিরের দেড় শতাধিক নেতা-কর্মী ও ক্যাডার চারুকলা এলাকা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে তাঁরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হয়ে দলীয় স্লোগান দেন এবং একপর্যায়ে ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রধান ফটক দিয়ে বের হয়ে যান।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বৃহস্পতিবার রাতের ওই ঘটনার জন্য দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে অবহেলাকে দায়ী করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।এ ব্যাপারে চেষ্টা করেও ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বপ্রাপ্ত কোনো নেতার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।