প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বৃহস্পতিবার রাতে ১০-১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিবিরের নেতা-কর্মী ও ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার বিকেলে পুলিশ শিবিরের সাতজন কর্মীকে আটক করে। আটক হওয়া সবাই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এরপর রাত সাড়ে আটটার দিকে শিবিরের দেড় শতাধিক নেতা-কর্মী ও ক্যাডার চারুকলা এলাকা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।