শিবিরের মিছিল থেকে জামায়াত নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে শিবিরের একটি মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের করে উপজেলা ছাত্রশিবির। এতে নেতৃত্ব দেন পৌর জামায়াতের আমির নিয়ামুল হাসান। উপজেলা সদরের টিনপট্টি এলাকায় পৌঁছানোর পর পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ জামায়াত নেতা নিয়ামুল হাসানকে আটক করে।